হাতিয়ায় ভূমিহীনদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরের দখলীয় ভূমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে গতকাল রোববার অবস্থান কর্মসূচি পালন করেছেন দমারচরের ভূমিহীনেরা।জানা গেছে, বেলা ১১টার দিকে দমারচরের দেড় শতাধিক বাসিন্দা ‘ভূমিহীন পুনর্বাসন সমিতি’র ব্যানারে তাঁদের দখলে থাকা চরের খাসজমি নিজেদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবিতে উপজেলা সদরে জড়ো হন।