হাতিয়ায় স্পিডবোট ছিনতাই, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার বয়ারচর চেয়ারম্যানঘাট থেকে ভোলার মনপুরা যাওয়ার জন্য গত বৃহস্পতিবার চার দুর্বৃত্ত যাত্রীবেশে স্পিডবোটে ওঠে। পথে স্পিডবোট থামিয়ে ওই দুর্বৃত্তরা স্পিডবোটের চালক রুহুল আমিন ও সহযোগী নীরবকে মারধর করে। এ সময় দুর্বৃত্তরা রুহুলকে গুলি করলে তিনি নদীতে ঝাঁপ দেন। আহত নীরব বলেন, দুর্বৃত্তরা তাঁকে স্পিডবোট থেকে নদীতে ফেলে দেয়। এক ঘণ্টা পর ঢালচর থেকে দুধ নিয়ে গোয়ালাদের একটি ট্রলার হাতিয়া যাওয়ার পথে তাঁকে ও তাঁর মামা রুহুলকে নদী থেকে ট্রলারে তুলে নেন। ট্রলারটি তীরে ভেড়ার পর গোয়ালারা রুহুল ও তাঁকে রিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আফাজিয়া বাজারে এলে তিনি জ্ঞান হারান। ওই দিন রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রুহুল আমিন বলেন, তিনি পাঁচ লাখ ২০ হাজার টাকা দিয়ে স্পিডবোটটি কিনেছেন। দুর্বৃত্তরা স্পিডবোট ছাড়াও তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষচন্দ্র পাল বলেন, এ ঘটনায় রুহুল আমিন গত শুক্রবার মামলা করেছেন।