হাতিয়ায় হামলায় সাংবাদিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের চরআমানুল্যাহ গ্রামে ধর্ষণ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া নজির আহাম্মদ নামে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার হাতিয়া প্রতিনিধি। গত বুধবার এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন নজির আহাম্মদ জানান, চরআমানুল্যাহ গ্রামের রাজীব উদ্দিন নামে এক ব্যক্তি একই গ্রামের এক গৃহবধূকে গত মঙ্গলবার গভীর রাতে ধর্ষণ করেন বলে তিনি জানতে পান। বুধবার বিকেলে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি গেলে রাজীব উদ্দিন ও তাঁর বাবা নিজাম উদ্দিন তাঁকে বাধা দেন। তাঁরা তাঁকে লাঠিপেটা করে আহত করেন। মোবাইল ফোনসেট ও সাংবাদিকতার পরিচয়পত্র ছিনিয়ে নেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাসগুপ্ত জানান, এ ঘটনায় মামলা হয়েছে।