হাতীবান্ধা ও পাটগ্রামে তুরস্ক দিয়ানেটের ১৮০০ কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্ক দিয়ানেট ফাউন্ডেশন লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামে ১ হাজার ৮০০ কম্বল বিতরণ করেছে। ছবি: সংগৃহীত
তুরস্ক দিয়ানেট ফাউন্ডেশন লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামে ১ হাজার ৮০০ কম্বল বিতরণ করেছে। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামে তুরস্ক দিয়ানেট ফাউন্ডেশন ১ হাজার ৮০০ কম্বল বিতরণ করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়।

তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের অধীনের একটি সংস্থা তুরস্ক দিয়ানেট ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন বর্তমানে পৃথিবীর ১৪৯টি দেশে মানবিক সাহায্য বিতরণ করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্ক দিয়ানেট ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ওজহান আদসিজ, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন, বড়খাতা কলেজের অধ্যক্ষ নুর-ই-এলাহী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।