হাতীবান্ধায় বউ শাশুড়ি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রোববার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়ন পরিষদ চত্বরে এক ভিন্নধর্মী মেলা অনুষ্ঠিত হয়েছে। এর নাম দেওয়া হয় বউ-শাশুড়ি মেলা।
উপজেলার সিঙ্গীমারী ইউনিয়ন পরিষদ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে। এখানে বিভিন্ন ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টল বসানো হয়। মেলায় নারী ও শিশুর স্বাস্থ্য সচেতনতামূলক নাটক প্রদর্শন করা হয়।
মেলা চলাকালে সিঙ্গীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমজি মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী।