হাতীবান্ধায় বাস খাদে, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রীদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে রংপুরগামী পরিবহনের বাসটি প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।