হাতীবান্ধায় অধ্যক্ষ-শিক্ষক দ্বন্দ্বে কলেজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে চলা দ্বন্দ্বের জের ধরে কর্তৃপক্ষ গতকাল সোমবার থেকে কলেজ বন্ধ রাখার ঘোষণা দেয়। ক্লাস বন্ধ থাকায় কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে ওই কলেজের অধ্যক্ষের সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্ব চলছে। এর জের ধরে গত মাসে কলেজের অফিস কক্ষে তালা লাগায় শিক্ষকদের একটি অংশ। পরে কমিটির পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা চলে। কিন্তু গত ২৮ এপ্রিল রাতে অধ্যক্ষ ইউনুচের বাসায় গিয়ে কয়েকজন শিক্ষক তাঁকে মারধর করলে অবস্থার অবনতি হয়। আবার ওই রাতেই অধ্যক্ষের বিরুদ্ধে কলেজ উন্নয়ন তহবিলের ৩৭ লাখ ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে থানায় মামলা করেন কলেজের প্রভাষক হামিদুল আলম। এ নিয়ে ১ মে প্রথম আলোতে ‘শিক্ষকেরা পেটালেন অধ্যক্ষকে, আবার মামলা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
কলেজের অধ্যক্ষ ইউনুচ আলী অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।