হাতীবান্ধায় আ.লীগ প্রার্থীর ভাই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মহির উদ্দিনের ছোট ভাই মনসুর আলীকে (৪০) আটক করেছে পুলিশ। কাদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল বেলা তিনটায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে তাঁকে আটক করা হয়।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান বলেন, পুলিশের সঙ্গে ভোটকেন্দ্রে খারাপ আচরণ করায় মনসুর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে তিনি এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি।