হাতীবান্ধায় আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। গতকাল শনিবার উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মেডিকেল মোড় তিন মাথায় এক সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, সম্পাদক ফাহিম শাহরিয়ার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সহীদ আকন্দ, আলিমুদ্দিন ডিগ্রি কলেজ শাখার সভাপতি লিপন চন্দ্র প্রমুখ।