হাতীবান্ধায় ইউএনওর কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার স্কুলশিক্ষিকা বীণা রানী রায় হত্যার বিচারের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে।এদিকে উপজেলার রতিপুর গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে বীণার স্বামী সুকুমার রায়ের পরিবার দাবি করেছে, বীণাকে সুকুমার হত্যা করেনি।গতকাল সকালে কিন্ডার গার্টেনের শিক্ষিকা বীণা হত্যার বিচারের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল হয়। এতে বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে তারা ইউএনওর কার্যালয় ঘেরাও করে। পরে উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে বিচারের দাবিতে বক্তব্য দেন হাতীবান্ধা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মো. নুরুজ্জামান, সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) এম জি মোস্তফা প্রমুখ।হাতিবান্ধার ইউএনও মো. আশরাফুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মনিটরিং করা হচ্ছে। বিষয়টি জানার পর তারা চলে যায়।’এদিকে সুকুমারের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁর বড় ভাই রমেন্দ্র নাথ বলেন, দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে বীণা সুকুমারকে ভয় দেখাতে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুলাই বীণার মৃত্যু হয়।এ ঘটনায় বীণার পরিবারের কেউ মামলা করেনি। পরে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল সুকুমারকে আসামি করে মামলা করেন।