হাতীবান্ধায় কিশোর কিশোরী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের গড্ডিমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার কিশোর–কিশোরী মেলা হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ হাতীবান্ধা উপজেলা শাখা এর আয়োজন করে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন।
মেলায় আলোচনা সভা, বিভিন্ন স্টল প্রদর্শন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচটি বিদ্যালয়ের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, মেয়েদের উপস্থিত বক্তৃতা, কুইজ, ইংরেজি বানান ও শব্দ উচ্চারণ, ছেলেদের হারিকেন খেলা, মেয়েদের রোলপ্লে, কর্মমুখী কিশোরীদের চেয়ার দখল ও স্বাবলম্বী সানিয়াজান ইউনিয়ন পরিষদের ঝরে পড়া শিক্ষার্থী মনিষাকে সম্মাননা প্রদান। এ ছাড়া নাটিকা প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।