হাতীবান্ধায় চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গতকাল মঙ্গলবার মাদকসেবনের অভিযোগে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব সারডুবি গ্রামের জিকিরুল ইসলাম (২৬), দক্ষিণ গড্ডিমারী গ্রামের মিল্টন খন্দকার (৪২), টংভাঙ্গা গ্রামের আলমগীর হোসেন (২২) ও পাটগ্রামের খারিজা জোংড়া গ্রামের জেলাল হোসেন (৪২)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপপরিদর্শক (এসআই) জহুরুল হক, এসআই রফিকুল ইসলাম, মতিয়ার রহমানসহ থানার একদল পুলিশ গত সোমবার রাতে উপজেলার জোতবাড়াইপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদকসেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করা হয়। পরে পুলিশ ওই চারজনকে গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় আদালত মিল্টনকে এক বছর, জেলালকে নয় মাস, জিকিরুলকে তিন মাস ও আলমগীরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান বলেন, ওই চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।