প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে গতকাল বুধবার অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উপজেলার দোয়ানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রমনীগঞ্জ গ্রামের সাহেব আলীর বাড়িতে অভিযান চালিয়ে ওই গাঁজাসহ সাহেব আলী (৫০) ও সাদ্দাম হোসেনকে (২০) গ্রেপ্তার করে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান বলেন, ওই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।