হাতীবান্ধায় সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি পরিবারের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় বাসিন্দা অমূল্য চন্দ্র রায়ের সঙ্গে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপেন্দ্রনাথের জমিজমা নিয়ে কোন্দল আছে। এর জের ধরে সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে।