হাতীবান্ধায় সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিছুর রহমানকে মারধরের মামলার প্রধান আসামি যুবলীগের নেতা আহেদুল ইসলামকে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে হাতীবান্ধা থানার পুলিশ আহেদুলকে গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার তাঁকে জেলা আদালতে হাজির করা হয়। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ না জানিয়ে শুরু করাসহ ওই কাজে সম্পৃক্ত না করা, কাজ দেওয়ার কথা বলে টাকা নিয়ে কাউকে কাজ দেওয়া আবার কাউকে কাজ না দেওয়ার অজুহাত দেখিয়ে গত সোমবার দুপুরে আহেদুলের নেতৃত্বে তাঁর লোকজন ইউপি সদস্য আনিছুরকে দইখাওয়া গ্রামে মারধর করেন। পরে গত সোমবার রাতে গোতামারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহেদুলসহ সাতজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন আনিছুর।