হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তাসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেঙ্গল গুদাম এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তাসহ দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হাতীবান্ধা কার্যালয়ের হিসাবরক্ষক ও সদর উপজেলার তিস্তা গ্রামের আমিরুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৪২) এবং হাতীবান্ধা উপজেলার বিছনদই গ্রামের আবদুর রহমানের ছেলে আবুল কাশেম (৪০)।