হাতুড়ি, গুলতিসহ শিবিরকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের টেন্টে অবস্থানকালে একজন শিবিরকর্মীকে হাতুড়ি, গুলতি ও মার্বেলসহ আটক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সকাল ১০টায় দলীয় টেন্ট থেকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে শিবির। দলীয় টেন্টে অবস্থানকালে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলাম নামের একজন শিবিরকর্মীকে সন্দেহজনকভাবে তল্লাশি করে পুলিশ। এ সময় তাঁর ব্যাগে হাতুড়ি, গুলতি ও মার্বেল পাওয়া যায়। পরে তাঁকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।