হাতুড়ি দিয়ে দলীয় কর্মীর হাত-পা ভেঙে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোলনগর এলাকায় গতকাল বুধবার ছাত্রলীগের ক্যাডাররা হাতুড়ি দিয়ে পিটিয়ে নিজেদের দলের এক কর্মীর হাত-পা ভেঙে দিয়েছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলাম গতকাল বাড়ি থেকে স্থানীয় নয়াপুর বাজারে যাচ্ছিলেন। পথে ছাত্রলীগের ক্যাডার ইমরান, রুবেল, নাসিরুদ্দিন ও নাজিমউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাইফুলকে ধরে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। তারা একপর্যায়ে অচেতন অবস্থায় তাঁকে পাশের সড়কের ঢালে ফেলে দেয়। খবর পেয়ে সাইফুলের আত্মীয়স্বজন তাঁকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা লাঠিসোঁটা, রামদা ও হাতুড়ি নিয়ে তাঁদেরও ধাওয়া করে। পরে এলাকাবাসীর সহায়তায় সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লোকমান হোসেন জানান, সাইফুলের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পাঠানো প্রয়োজন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।