হাতুড়ি দিয়ে শিশুর আঙুল থেঁতলে দেওয়ার ঘটনায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নয় বছরের শিশু টুকটুকি খাতুনকে হাতুড়ি ও সাঁড়াশি দিয়ে হাত ও পায়ের আঙুল থেঁতলে দেওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার দুটি মামলা হয়েছে। গত বুধবার উপজেলার যতারপুর গ্রামে ভুলেন দফাদারের বাড়িতে কাজে না যাওয়ায় তাঁর তিন ছেলে মুরাদ আলী, রশিদ আলী ও আবদুল্লাহ ওই নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে।জানা যায়, টুকটুকির বাবা এমদাদুল হক বাদি হয়ে মুরাদ আলী ও রশিদ আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন। মেহেরপুর জেলা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরেকটি মামলা করে মানবাধিকার সংগঠন মানব উন্নয়নকেন্দ্র। এ মামলায় মুরাদ, রশিদ ও আবদুল্লাহকে আসামি করা হয়েছে।