হাতুড়িপেটা করে পা ভেঙে দেওয়ার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদার টাকা কম দেওয়ায় এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গত বুধবার রাতে আহত ওয়েল্ডিং ব্যবসায়ী লিটন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ব্যবসায়ী লিটন মিয়া জানান, মামলা করায় সন্ত্রাসীরা ও তাদের প্রশ্রয়দাতারা বিভিন্নভাবে তাঁকে ভয়ভীতি দেখাচ্ছে। চিকিৎসাধীন থাকার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ সন্ত্রাসী রানা ও উৎপলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। রানার বিরুদ্ধে থানায় আগেও তিনটি মামলা রয়েছে।