হাতুড়ে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতুড়ে চিকিৎসার শিকার হয়ে গতকাল সকালে ফরিদপুর সদরের ঘাটাকুড়া গ্রামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরকান্দা উপজেলার তালমা শাকপালদিয়া গ্রামের কৃষক রেজাউল মৃধার আড়াই বছরের শিশু রনি মৃধার মাথার পেছনে একটি টিউমার দেখা যায়। ঘাটাকুড়া গ্রামের বলাই বিশ্বাস নিজ বাড়িতে রনির অস্ত্রোপচার করেন। এতে রনির মৃত্যু হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, বলাইয়ের চিকিৎসাশাস্ত্রে কোনো পড়াশোনা বা ডিগ্রি নেই।