হাতে লেখা পাসপোর্ট আর ১২৮ দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ নভেম্বর থেকে আর হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সুযোগ থাকছে না। বাধ্যতামূলক করা হয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্তটা হয়েছে। খবর বাসসের।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বলা হয়, আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)-এর নির্দেশনা অনুযায়ী এমআরপি ছাড়া বিদেশ যাওয়া যাবে না। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরাও দেশে আসতে সমস্যায় পড়বেন। এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এমআরপি নিতে বলা হয়েছে। আইসিএও-এর নির্দেশনা অনুসারে হাতে লেখা পাসপোর্টের মেয়াদ শেষ হবে আগামী ২৪ নভেম্বর।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।