হাতেকলমে বিজ্ঞানের পাঠ নিল ওসমানী হাইস্কুলের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম শ্রেণীর ছাত্র অনিক অণুবীক্ষণযন্ত্র কোনো দিন কাছ থেকে দেখেনি। পাঠ্যবইয়ে পড়ে এ যন্ত্র সম্পর্কে জানা ছিল তার। গতকাল শনিবার সেই যন্ত্রটি শুধু কাছ থেকে দেখা নয়, সে নিজে ব্যবহারও করেছে।অনিক বলল, ‘অণুবীক্ষণের ব্যবহারের কথা আমি আর ভুলব না!’ সিলেট নগরের মীরের ময়দান এলাকায় সিলেট ওসমানী মেডিকেল হাইস্কুলের ছাত্র অনিকের মতো দুই শতাধিক শিক্ষার্থী গতকাল হাতেকলমে বিজ্ঞানের পাঠ নিল।জনপ্রিয় লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ শীর্ষক কর্মসূচি ওই বিদ্যালয়ে পরিচালিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা কর্মসূচিতে সব শিক্ষার্থী একাত্ম হয়। পরে অংশগ্রহণকারীদের সাধারণ জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কে জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুহম্মদ জাফর ইকবাল। এ সময় প্রশ্নকারী ও উত্তরদাতা শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়। কর্মসূচির সহযোগিতায় ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষক ও শিক্ষার্থীরা।