প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে গত শুক্রবার দিবাগত রাতে ট্রাকচালকের এক সহকারীকে কুপিয়ে ছিনতাই করে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন টঙ্গীর দত্তপাড়া এলাকার ফারুক (২২), ইয়াছিন (২১) ও বাবু (১৯)। তাঁদের মধ্যে ফারুক চিহ্নিত ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে। ইয়াছিন রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবু এ বছর এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছে। আহত ট্রাকচালকের সহকারী মো. ইসহাককে (৪৫) টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার পর গতকাল তাঁদের জেলহাজতে পাঠানো হয়। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি