হাতেনাতে নাশকতাকারী ধরলে লাখ টাকা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা ও বোমাবাজি প্রতিরোধে পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।আজ ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার সময় হাতেনাতে কোনো অপরাধীকে গ্রেপ্তারে সহায়তা করলে তাঁকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।এ ছাড়াও ককটেল, হাতবোমা,পেট্রলবোমা নিক্ষেপের সময় সঙ্গে সঙ্গে অপরাধীকে গ্রেপ্তারে সহায়তা করলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ-সংক্রান্ত তথ্য দেওয়া যাবে গোয়েন্দা পুলিশ ডিবির নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বর ৯৩৬২৬৪০, ০১১৯১-০০১১০০,০১৬৭৮-০২৪৬৫২ তে। এ ছাড়া [email protected]  ই-মেইল এবং ফেইসবুকে www.facebook.com/dmp.dhaka  এই ঠিকানায় তথ্য দেওয়া যাবে।