হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দুই দলের মহাসচিব পর্যায়ের বৈঠক নিয়ে লুকোচুরি প্রসঙ্গে বলেছেন, যা সত্য তা চেপে কারও কোনো লাভ নেই। হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। সত্য একসময় নেপথ্য থেকে মঞ্চে এসে যাবে। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ লিংক রোডের মেরামতকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধান বিরোধী দলের সঙ্গে নেপথ্যে আলোচনা অব্যাহত রয়েছে। উদ্বেগ ও আতঙ্কের মধ্যেও আশার প্রদীপ এখনো জ্বলছে।