হানাদারমুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া ১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদারমুক্ত হয়। প্রতিবছরের মতো এবারও দিবসটি পালন উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বদিউর রহমান বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ভাট্রি নামে একটি জাহাজে করে এসে আন্ধারমানিক নদে অবস্থান করে। এরপর কলাপাড়া থানায় অবস্থান করা মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালায়। ছয় ঘণ্টা ধরে হানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে গুলিবিনিময়ের পর হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।