হানাদারমুক্ত দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গতকাল সোমবার পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হানাদারদের কবল থেকে লৌহজং মুক্ত হয়। দিবসটি উপলক্ষে লৌহজং থানার মাঠে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. খলিলুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন। আরও উপস্থিত ছিলেন শাহজাহান মোড়ল, মাহবুব আলম, হারেজ আলী, সিদ্দিকুর রহমান, আবদুল ওহাব, দেলোয়ার হোসেন, আবদুর রশিদ মোল্লা, হারুন অর রশীদ, নুরে আলম মহসিন প্রমুখ।
মুন্সিগঞ্জ প্রতিনিধি