হানাহানির সঙ্গে ফলের যোগসূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

উপজেলার মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন কয়েক দফায় ভাগ করার একটা বিশেষ সুবিধা আছে। এতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান সহজতর হয়। সেই উদ্দেশ্যেই দফায় দফায় উপজেলা নির্বাচনের আয়োজন করা হচ্ছে বলে প্রথমে মনে হয়েছিল। কিন্তু চতুর্থ দফা নির্বাচনের পর এখন মনে হচ্ছে, সেটি ছিল অবস্থা বুঝে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেই কৌশল।
অনিয়ম-হানাহানি বাড়ার সঙ্গে নির্বাচনের ফলের একটা যোগসূত্র সৃষ্টি হওয়ায় মানুষ বুঝে নিয়েছে যে জোর করে ভোটের ফল পাল্টানোর জন্যই এসব অনিয়ম, হানাহানি করা হচ্ছে। এটা স্থানীয় সরকারব্যবস্থার জন্য মোটেই ভালো নয়। এখন আর মানুষের মধ্যে স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করার আলোচনাই নেই।
এ পরিস্থিতি স্থানীয় সরকারকে অকার্যকর করে তোলার জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, যা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ভালো হতে পারে না।
অধ্যাপক তোফায়েল আহমেদ: স্থানীয় সরকার বিশেষজ্ঞ।