হানিফ উড়ালসড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মেয়র হানিফ উড়ালসেতুতে সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় উড়ালসেতুতে ওঠার সময় মোটরসাইকেল উল্টে গেলে তিনি মারা যান।
এ ঘটনায় মনিরুলের সঙ্গে থাকা কামাল (২৬) ও সোহেল (২৮) নামে মোটরসাইকেলটির দুই আরোহী আহত হন। যাত্রাবাড়ী থানার এসআই রণজিৎ সাহা বলেন, দুজনকে নিয়ে মনিরুল মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ী থেকে রাজধানীর মিরপুরের দিকে যাচ্ছিলেন। উড়ালসেতুতে ওঠার সময় দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিন আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মনিরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মোটরসাইকেলটি যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে।
গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মনিরুলের লাশ শনাক্ত করেন তাঁর ছোট ভাই কল্লোল।