হানিফ ফ্লাইওভারের নির্মাণকাজ দ্রুত শেষ করুন: রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল শুক্রবার বিকেলে নির্মাণাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পরিদর্শন করেছেন। এ সময় তিনি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ ছাড়া ফ্লাইওভারের নিচের ক্ষতিগ্রস্ত সড়কও দ্রুত সংস্কারের নির্দেশ দেন তিনি। খবর বাসসের।
ফ্লাইওভার পরিদর্শনকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, ‘আমি এখন আর রাজনীতিতে নেই।’