হানিফ শিশু চিকিৎসক সমিতির সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির (বিপিএ) নির্বাচনে ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক মোহাম্মদ হানিফ সভাপতি এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ মহাসচিব নির্বাচিত হয়েছেন। ৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৩৭ জন শিশু চিকিৎসক ভোট দেন।নবনির্বাচিত সভাপতি হানিফ বিপিএর কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে সম্মিলিত ও স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান। শিশু চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণ এবং শিশুদের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে ১৯৭২ সালে বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি (বিপিএ) গঠিত হয়। বিজ্ঞপ্তি।