প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে সাব্বির হোসেন (১৬) হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া হানিফের (৪০) দুই দিনের রিমান্ড গতকাল বুধবার শেষ হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য জানতে পারেনি পুলিশ।সাব্বিরের মামা সুমন রহমান জানান, হত্যাকাণ্ডের এক মাস পার হলেও মামলার কোনো অগ্রগতি নেই। এতে হত্যাকাণ্ডের বিচার পাবেন কি না, তা নিয়েও তাঁরা সন্দেহ প্রকাশ করেছেন।ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচার-প্রক্রিয়া একটু বিলম্বিত হচ্ছে। সাব্বিরের বাড়ি গাজীপুর সদরের রাজবাড়িতে। সে গাজীপুরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র ছিল। সাব্বির মামার বাড়িতে বেড়াতে এসে গত ১৩ আগস্ট রাতে সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন।