হানিফের বক্তব্য মিথ্যা: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জামায়াত পবিত্র কোরআন পুড়িয়ে দাঙ্গা বাধাতে পারে’ বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গত মঙ্গলবার স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ এ প্রতিবাদ জানান। তিনি বলেন, জামায়াত সম্পর্কে মাহবুব উল আলম হানিফের বক্তব্য অনুমাননির্ভর ও মিথ্যা। এ বক্তব্য জামায়াতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিজ্ঞপ্তি।