হানিফের বাসা থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের গুলশানের বাসায় অজ্ঞাত ব্যক্তিদের রেখে যাওয়া তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে এ ঘটনার সময় বাইরে থাকা হানিফ বাসায় ফিরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নাশকতার জন্য তাঁর ‘বিরোধী পক্ষের লোকজন’ ককটেলগুলো ফেলে গেছে।গুলশান থানার পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে চারটায় বাসার সিঁড়ি থেকে দুটি ও জানালার পাশ থেকে আরও একটি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ককটেলগুলো দুর্বৃত্তরা ছুঁড়েছে বলে ধারণা। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ঢাকা মহানগর ১৪ দল।