হানিফের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মহানগর হাকিম রাশেদ তালুকদার আজ সোমবার সকালে বাদীর জবানবন্দি গ্রহণ করেন। 

সংক্ষুব্ধ ব্যক্তি তারেক রহমান মামলা না করায় আদালত তা নাকচ করে দেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহ আলম এ মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ৬ সেপ্টেম্বর এক বক্তব্যে তারেক রহমানকে আইএসআইয়ের এজেন্ট হিসেবে আখ্যায়িত করেন মাহবুব উল আলম হানিফ। পরদিন জাতীয় পত্রিকায় তা প্রকাশিত হয়।
পত্রিকার প্রতিবেদন দাখিল করে মামলাটি করেন মীর শাহ আলম। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন মাসুদ আহমেদ তালুকদার।