হান্নান শাহ অসুস্থ হয়ে হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অসুস্থ। তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
হান্নান শাহর ব্যক্তিগত সহকারী মমতাজ উদ্দিন ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য জানান।
শায়রুল কবির বলেন, আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হান্নান শাহ। তাঁকে দ্রুত সিএমএইচে নেওয়া হয়। হান্নান শাহকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
মমতাজ উদ্দিন বলেন, হান্নান শাহকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে।
হান্নান শাহর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।