হান্নান শাহ অসুস্থ হয়ে হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (সিসিইউ) রাখা হয়েছে।
হান্নান শাহর ব্যক্তিগত সহকারী মমতাজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন ধরে হান্নান শাহ অসুস্থ বোধ করছিলেন। গতকাল মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
হান্নান শাহের স্ত্রী নাহিদ হান্নান স্বামীর সুস্থতার জন্য বিএনপির নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।