হান্নান শাহ দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূইয়া এই আদেশ দেন। একই সঙ্গে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক গতকাল হান্নান শাহকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তাঁকে গতকাল মতিঝিল থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে বলা হয়, ২৭ অক্টোবর ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতাল সফল করার উদ্দেশ্যে আসামির নির্দেশনা, পরিকল্পনা এবং উসকানিতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সোমবার রাত নয়টার দিকে রাজধানী থেকে হান্নান শাহকে গ্রেপ্তার করে পুলিশ।