হান্নান শাহ সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদ্রোগে আক্রান্ত বিএনপির নেতা আ স ম হান্নান শাহকে সিঙ্গাপুরের র্যা ফেলস্ হার্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানে গত মঙ্গলবার ঈদের দিন দুপুরে তাঁর হৃদ্যন্ত্রের ধমনিতে চারটি রিং পরানো হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন হান্নান শাহর সহকারী একান্ত সচিব মমতাজ উদ্দিন।
৬ সেপ্টেম্বর হৃদ্রোগে আক্রান্ত হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়। এরপর গত রোববার তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তাঁর সঙ্গে আছেন ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমীন হান্নান।
মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, হান্নান শাহর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।