হান্নান শাহ হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হান্নান শাহর সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাজাহান সিরাজ প্রথম আলোকে এ তথ্য জানান।
সাজাহান জানান, গতকাল রাত আনুমানিক একটার সময় একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে টক শো শেষ করার পর হান্নান শাহ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জরুরিভাবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। হান্নান শাহ ও পরিবারের সবাই তাঁর আশু-রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।