হান্নান শাহের অবস্থার আরও অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃদ্রোগে আক্রান্ত বিএনপির নেতা আ স ম হান্নান শাহের অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার চিন্তা করছে পরিবার।
গত মঙ্গলবার হৃদ্রোগে আক্রান্ত হলে হান্নান শাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (সিসিইউতে) তাঁর চিকিৎসা চলছিল। হান্নান শাহের বড় ছেলে শাহ রেজাউল হান্নান জানান, শুক্রবার থেকে অবস্থার অবনতি হলে তাঁকে আবার লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের চিকিৎসার খোঁজখবর নিতে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক হাসপাতালে গেছেন।