হান্নানসহ আটজনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানসহ আটজনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থা জানিয়েছে, আট আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাপার সাংসদ হান্নান ছাড়া বাকি সাত আসামি হলেন রফিক সাজ্জাদ, খন্দকার গোলাম সাব্বির, খন্দকার গোলাম রব্বানি, মিজানুর রহমান, হরমুজ আলী, ফকরুজ্জামান ও আবদুস সাত্তার।
আট আসামির মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি তিনজন পলাতক।