হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে অর্থ পাচার মামলায় বিএনপির নেতা হাফিজ ইব্রাহিম ও তাঁর স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি গতকাল বুধবার হয়নি। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ফজিলা বেগম আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর শুনানির তারিখ ধার্য করেছেন।গতকাল হাফিজ ইব্রাহিম ও তাঁর স্ত্রীর মাফরুজা সুলতানার পক্ষে সময়ের আবেদন আদালত মঞ্জুর করেন। আদালত হাফিজ ইব্রাহিমের জামিন আবেদন মঞ্জুর করেন।