হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও তাঁর স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গতকাল মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গুলশান থানায় মামলাটি করেন। মামলায় বলা হয়, টেলিটকের প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে জার্মানির প্রতিষ্ঠান সিমেন্সের পরামর্শক জুলফিকার আলীর কাছ থেকে হাফিজ ইব্রাহিম ও তাঁর স্ত্রী মাফরুজা ঘুষ নেন।