হাফিজ জুট মিলস সিবিএ নির্বাচনে আ.লীগের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিবিএ নির্বাচনে বিএনপি-সমর্থিত শ্রমিক-কর্মচারী দলের কাছে হেরেছে আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক কর্মচারী লীগ। গতকাল অনুষ্ঠিত সীতাকুণ্ডের রাষ্ট্রায়ত্ত হাফিজ জুট মিলস সিবিএর নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক-কর্মচারী লীগের এ পরাজয় ঘটে।
গতকাল বুধবার ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন সুপারভাইজিং কর্মকর্তা ও সহকারী শ্রম পরিচালক নাহিদুল ইসলাম বিএনপি-সমর্থিত শ্রমিক-কর্মচারী দল দেলোয়ার-কামাল প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন।
নাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচন সম্পূর্ণভাবে সুষ্ঠু হয়েছে। বিএনপি-সমর্থিত শ্রমিক-কর্মচারী দল আনারস প্রতীকে এক হাজার পাঁচ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নৌকা প্রতীক নিয়ে ৬০৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক-কর্মচারী লীগ। ছাতা প্রতীক নিয়ে ওয়ার্কার্স পাটি-সমর্থিত ওয়ার্কার্স ইউনিয়ন পেয়েছে ৫৯৪ ভোট।