প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফিজুর রহমান (৩৭)। বেসরকারি একটি প্রতিষ্ঠানে পিয়ন পদে চাকরি করেন। স্ত্রী আর দুই ছেলেমেয়ে নিয়ে ঢাকা শহরে বেঁচে থাকার প্রতিনিয়ত সংগ্রাম করছিলেন তিনি। এখন সেই সংগ্রামও থেমে যাওয়ার পথে। কারণ, তাঁর হূৎপিণ্ডে ছিদ্র হয়ে গেছে। সুস্থ হতে গেলে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য কমপক্ষে দুই লাখ টাকা দরকার। দরিদ্র হাফিজুরের পক্ষে সামান্য এই টাকাও জোগাড় করা সম্ভব নয়। তাঁর আট বছরের মেয়েটি স্কুলে যাওয়া শুরু করেছে। সাড়ে চার বছরের ছেলেটি এখনো বাবার অসুস্থতা বোঝে না। তিনি না বাঁচলে পুরো পরিবারটিই দিশাহারা হয়ে যাবে। তাই হাফিজুর সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: হাফিজুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর-১৩২২১০৫০০০৩৪৩৪, প্রাইম ব্যাংক, বনানী শাখা। মুঠোফোন-০১৭৩১৫৯৮৮৪১। বিজ্ঞপ্তি।