হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান ক্লাব পরিচালিত হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাউজানের স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত পরীক্ষায় স্থানীয় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন হাফেজ মোহাম্মদ সোলায়মান, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্মকর্তা মোহাম্মদ হানিফ, অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, শিক্ষক ইমরান উদ্দিন খান, মোহাম্মদ জহির উদ্দিন, মো. সোলায়মান, বৃত্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ডা. মোহাম্মদ ওমর ফারুক, পরীক্ষা নিয়ন্ত্রক নাছির উদ্দিন, রাউজান ক্লাব সম্পাদক গোলাম মোহাম্মদ প্রমুখ। পরিদর্শক ছিলেন ছমিউদ্দিন, রিদোয়ান চৌধুরী, শফি সিকদার ও আবদুর রহমান। পরীক্ষায় ট্যালেন্টপুলে নয়জন, সাধারণ গ্রেডে ১৮ জন ও বিশেষ গ্রেডে ১৬ জন ছাত্রছাত্রী বৃত্তি লাভ করে। বিজ্ঞপ্তি