যে বয়সে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই অনিশ্চিত হয়ে পড়েছে হাফেজ মো. হাসানের জীবন (২০)। কারণ তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। মো. হাসান চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কোরাইশী বাড়ির আবদুল মালেক ও আজিজাহান বেগমের সন্তান। তিনি পবিত্র কোরআনের হাফেজ। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসানের শরীরে খুব দ্রুত একটি কিডনি সংযোজন করতে হবে। এ জন্য ব্যয় হবে কমপক্ষে ১৫ লাখ টাকা। কিন্তু হাসানের দরিদ্র বাবা-মায়ের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তবে তাঁরা আশা ছাড়েননি। তাঁদের বিশ্বাস, সমাজের সহূদয়বান ব্যক্তিরা তাঁদের সন্তানের চিকিৎসায় এগিয়ে আসবেন। তাই হাসানকে বাঁচাতে সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর অসহায় পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: হাফেজ মো. হাসান। কোড নং-১১২১০১, হিসাব নং-২৬১৫১০, ডাচ্-বাংলা ব্যাংক, রাউজান, নোয়াপাড়া, পথের হাট শাখা। যোগাযোগ: ০১৮১৭০৮২১১৫। বিজ্ঞপ্তি।