হাফেজা আহমদ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হাফেজা আহমদ চৌধুরী (৮১) গতকাল শনিবার ভোরে কুমিল্লার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর দেবীদ্বার উপজেলার ইউসুফ ইউনিয়নের পৈরাংকুল গ্রামে তাঁর জানাজা সম্পন্ন হয়। পরে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাফেজা আহমদ চৌধুরী কুমিল্লার অধ্যাপক আবদুল মজিদ কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরীর মা। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা